রাজনৈতিক সংলাপে অংশগ্রহণের বিষয়ে সরকারের সঙ্গে জামায়াতে ইসলামীর যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ১১-দলীয় ঐক্য জোটগতভাবে সরকারের সঙ্গে সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। এর আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিরোধী দল হিসেবে জামায়াতের সঙ্গে সরকারের যোগাযোগ রয়েছে। সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে কীভাবে অংশ নেওয়া হবে, সে প্রক্রিয়া নিয়ে নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ১১-দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে সম্মিলিতভাবে সংলাপে অংশ নেওয়া হবে। এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের আমন্ত্রণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠেয় সংলাপেও ১১-দলীয় জোটগতভাবে অংশ নেবে বলে সিদ্ধান্ত হয়েছে। কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন,আজ দেশের সব জেলায় জামায়াতের প্রতিবাদ সমাবেশ
এ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী জেহাদ খানই জামায়াতের প্রার্থী থাকবেন বলে জানান পরওয়ার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১১-দলীয় ঐক্যের সঙ্গে সরকারের সংলাপ হলে সেখানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থাকবে বলে জামায়াতকে জানিয়েছে। এদিকে ১৬ ডিসেম্বরের আগে বাংলাদেশ দখলসংক্রান্ত পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের এক পরিবহনমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বাংলাদেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মন্ত্রীদের এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক দেশের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ অতীতের হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা ভুলে যায়নি। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের প্রতি কোনো দেশের প্রকাশ্য সমর্থন বা প্রযুক্তিগত সহায়তা দেওয়া গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
বিষয় : আনুষ্ঠানিক দিনক্ষণ সংলাপের

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬