টাঙ্গাইল সখীপুরের চার সাংবাদিক মাদক সেবীদের ধরতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি চাকলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতার অভিযোগ মাদক সেবীদের অনুসন্ধানে যান চার সাংবাদিক, পরর্বতীতে তাদের মাদকসেবন অবস্থায় দেখে তাদের কাছে চাঁদা দাবি করেন। এক পর্যায়ে মাদক-সেবিদের কাছ থেকে সত্তর হাজার টাকা দফারফা করে নগদ ত্রিশ হাজার টাকা বুঝিয়া নেন। মুহূর্তের মধ্যে এই সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ে স্থায়ী জনতা তাদেরকে আটক করে ত্রিশ হাজার টাকা উদ্ধার করেন। স্থানীয় জনতা সখীপুর থানা পুলিশকে খবর দিয়ে চার সাংবাদিককে পুলিশের হাতে সোপর্দ করে দেন। ভুক্তভোগী বাদী হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলা রেকর্ড করে টাঙ্গাইলে কোর্টে আসামী চার জনকে প্রেরন করে।
আরও পড়ুন, জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির
আটক ব্যক্তিরা হলেন দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান (৩০), ‘সখীপুর বার্তা’ ফেসবুক পেজের অ্যাডমিন শেখ মনির (৪০), এনটিভি অনলাইনের প্রতিনিধি এ আর সুজন (২৮) এবং তাঁর সহযোগী তানিম (২২)। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওই এলাকায় বেশ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে নিয়মিত মাদক সেবন করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে মাদক সেবনের সময় আটক করেন এবং চাঁদা দাবি করে নগদ ত্রিশ হাজার টাকা নেন। এ বিষয়ে জানতে গেলে সখীপুর থানা ভারপ্রাপ্ত, কর্মকর্তা ওসি মুরাদ হোসেন বলেন, চাঁদাবাজির মামলা নিয়ে তাদেরকে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬