দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির

আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির
আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির
ছবি: আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির

নীলফামারীর জলঢাকা থানায় দায়িত্ব পালনের ১১ মাসের অভিজ্ঞতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম ও জনসচেতনতা সৃষ্টিতে নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম। একই সঙ্গে জলঢাকায় দায়িত্ব পালনের অধ্যায় শেষ করে নতুন কোনো কর্মস্থলে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্মৃতিচারণ মূলক লেখায় নিজের কর্মকালীন অভিজ্ঞতা, সাফল্য, সীমাবদ্ধতা এবং জলঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরাপদ জাতীয় নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে জলঢাকা থানায় যোগদান করেন ওসি নাজমুল আলম। স্থানীয় সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও রক্তপাতহীন নির্বাচন সম্পন্ন হওয়ার পর তাঁর সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে আনা।

আরও পড়ুন, মহেশপুরে হত্যা মামলার আসামী চৌগাছা থেকে আটক

দায়িত্ব গ্রহণের শুরুতে মোটরসাইকেল ও গরু চুরি, মোবাইল ফোন ও অনলাইন প্রতারণা, জমি নিয়ে বিরোধ, রাস্তা নিয়ে সংঘাত, মাদক, জুয়া এবং কিশোর-কিশোরীদের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মতো নানা সামাজিক ও অপরাধমূলক সমস্যা ছিল নিত্যদিনের চিত্র। সীমিত জনবল ও মাত্র একটি টহল গাড়ি নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় মাঠপর্যায়ে কাজ শুরু করেন তিনি। অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা, অপরাধের পরিণতি সম্পর্কে সচেতন করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধীদের ছবি প্রকাশ করে তাদের গ্রেপ্তারে জনসাধারণের সহযোগিতা চাওয়ার উদ্যোগ নেওয়া হয়। এমনকি অপরাধীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার ব্যবস্থাও করা হয়। তাঁর দাবি, এসব উদ্যোগের ফলে অনেক অপরাধী পরিবারের চাপ ও নিজেদের উপলব্ধি থেকে থানায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। যদিও কেউ কেউ আবার অপরাধে জড়িয়ে পড়েন। জনসচেতনতা সৃষ্টিকে আইনশৃঙ্খলা উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচনা করে শুক্রবারের জুমার নামাজের সময় বিভিন্ন মসজিদ এবং হাটবাজারে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সহজ ভাষায় আইনের ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির চেষ্টা চালান। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিয়ে, মোবাইল ফোনের আসক্তি ও অনৈতিক সম্পর্কের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্লাস নেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা, ভবিষ্যৎ ক্যারিয়ার ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করার উদ্যোগ গ্রহণ করেন। চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং মাদক নিয়ন্ত্রণেও বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকার তরুণ ও প্রবীণদের সমন্বয়ে এলাকা ভিত্তিক মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়। সুযোগ পেলেই বিভিন্ন খেলার মাঠে গিয়ে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করেন এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান

বিষয় : জলঢাকা আইনশৃঙ্খলা উন্নয়ন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x