দৈনিক সংবাদ দিগন্ত

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, “অপরাধী যেই হোক তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে এসে মোহাম্মদপুর এলাকায় সাংবাদিককে এসব কথা জানান নতুন আইজিপি। এ সময় ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার ও তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আইজিপি বলেন, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতায় সাধারণ  মানুষ ভীতির মধ্যে আছেন। এ কারণে আমি নিজেই পরিস্থিতি পর্যবেক্ষণে রাস্তায় নেমেছি।আরো পড়ুন , গণভোটের ফলে বড় সংশোধনী: ‘হ্যাঁ’–‘না’ দুই ভোটই কমাল ইসিতিনি বলেন, সন্ধ্যার পর বিশেষ ব্লক রেইড পরিচালনা করে ছিনতাইকারী থেকে শুরু করে  মাদক সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। আইজিপি আরও বলেন, রাজধানীতে ফুটপাত দখল হয়ে যাওয়ার পর এখন সড়কও দখলের  শিকার। ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না  থাকলে অর্থনীতি ও বিনিয়োগ দুটিই ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন আইজিপি