বিদেশে পালিয়ে গিয়ে আইনের হাত এড়ানোর সুযোগ ক্রমেই কঠিন হয়ে উঠছে। এখন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কোনো অপরাধীর একটি ছবি থাকলেই দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সঙ্গে সঙ্গে তাকে শনাক্ত করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত ক্যামেরা।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে চালু করা হয়েছে এআই-ভিত্তিক সিসিটিভি ক্যামেরা, ফেসিয়াল রিকগনিশন সিস্টেম এবং উচ্চ সংবেদনশীল গোল্ড ডিটেকশন প্রযুক্তি।
আরও পড়ুন .সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবারকে বিশেষ অনুদান, মরদেহ আনবে সরকার
নিরাপত্তা সূত্র জানায়, কোনো সন্দেহভাজন ব্যক্তি ভিন্ন পরিচয়ে বা পরিচয় গোপন করে বিদেশে পালানোর চেষ্টা করলে তার ছবি ডাটাবেজে যুক্ত করা হলে এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে তাকে শনাক্ত করবে। শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মকর্তাদের কাছে সতর্কবার্তা পৌঁছে যাবে।শুধু অপরাধী নয়, বিমানবন্দরে অস্বাভাবিক আচরণ, দীর্ঘ সময় সন্দেহজনকভাবে অবস্থান বা পরিত্যক্ত বস্তু শনাক্ত করতেও সক্ষম এই প্রযুক্তি।এদিকে সোনা চোরাচালান ঠেকাতে যুক্ত হয়েছে আধুনিক গোল্ড ডিটেকশন প্রযুক্তি, যা শরীর বা পোশাকে লুকিয়ে রাখা ক্ষুদ্র ধাতব বস্তু শনাক্ত করতে পারে।বেবিচক জানিয়েছে, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে গত দুই থেকে আড়াই বছরে অপরাধী শনাক্ত ও আইনের আওতায় আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যএসেছে।
বিষয় : বিমানবন্দর আইনশৃঙ্খলা অপরাধী

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন