সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবারকে বিশেষ মানবিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এ লক্ষ্যে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রিয়াদের বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বিএমইটি, বাংলাদেশ বিমানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।সভায় নিহতদের পরিচয় দ্রুত শনাক্তকরণ, সরকারি খরচে মরদেহ দেশে আনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন, দেশের ইতিহাসে রেকর্ড লোডশেডিং, ১০-১২ ঘণ্টা বিদ্যুৎহীন থাকছে অনেক এলাকা
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত শনাক্ত করবে। শনাক্তকরণ শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সরকারি ব্যবস্থাপনায় ও খরচে মরদেহ দেশে পাঠানো হবে।প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা অনুযায়ী, নিহত ১৬ জনের প্রত্যেক পরিবারের জন্য এককালীন বিশেষ মানবিক অনুদান দেওয়া হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের মাধ্যমে প্রতিটি পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন