জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্নের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে সাত দফা দাবি সম্বলিত এ স্মারকলিপি তুলে দেন জোটের প্রতিনিধিরা।এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ এবং জোটের অন্যান্য নেতৃবৃন্দ। তাদের সঙ্গে ছিলেন কয়েকজন শহীদ পরিবারের সদস্যও।
আরও পড়ুন, রায় কার্যকরের জন্যই শেখ হাসিনার দেশে ফেরা উচিত
স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাগুলোর অধিকাংশ গুরুত্বপূর্ণ স্থানের তদন্ত এখনও শেষ হয়নি। দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার দাবি জানানো হয়।এছাড়া, অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক নেতাদের দ্রুত গ্রেপ্তার, ৬৪ জেলার ঘটনায় তদন্তের অগ্রগতি, সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত এবং গুম-খুন ও লাশ গোপনের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বিষয় : অপরাধী ১১ দল বিচার দ্রুত

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন