বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল তপাদারের বিরুদ্ধে পরকীয়া ও অনৈতিক সম্পর্কের তীব্র অভিযোগ উঠেছে। স্থানীয়দের তথ্যমতে, তাঁর এই অনৈতিক সম্পর্কের জেরে ধ্বংসের মুখে পড়েছে একই পরিবারের দুইটি সংসার।অনুসন্ধানে জানা যায়, জামাল তপাদারের স'মিলের পাশেই বনাজি ওষুধ বিক্রেতা রফিক মিয়ার বসতঘর। পেশাগত কারণে রফিক মিয়া অধিকাংশ সময় দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করতেন। অভিযোগ উঠেছে, স্বামীর অনুপস্থিতির সুযোগে রফিক মিয়ার স্ত্রী হাসিনা বেগমের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন স্বেচ্ছাসেবক লীগ নেতা জামাল তপাদার।ঘটনাটি প্রথম প্রত্যক্ষ করেন রফিক মিয়ার ছেলের বউ। বিষয়টি জানাজানি হতেই পরিবারটিতে নেমে আসে চরম অশান্তি। সম্প্রতি ধারণ করা একটি ভিডিও সাক্ষাৎকারে ভুক্তভোগী রফিক মিয়া আক্ষেপ প্রকাশ করে বলেন,
আরও পড়ুন, চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার
"আমার স্ত্রীর সঙ্গে জামাল তপাদারের অনৈতিক সম্পর্কের বিষয়টি জানতে পেরেছি। আমি আর তাকে আমার সংসারে রাখতে চাই না।"বিষয়টি নিশ্চিত করেছেন রফিক মিয়ার বেয়াইনও (ছেলের বউয়ের মা)। এক ভিডিও সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর মেয়ের শাশুড়ি হাসিনা বেগম তাঁদের বাড়িতে বেড়াতে গেলে রাতের শেষভাগে (রাত ১:০০টায়) সেখানেও উপস্থিত হন জামাল তপাদার। রফিক মিয়ার ভাই ও স্বজনরাও এ অনৈতিক সম্পর্কের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়া এই চাঞ্চল্যকর ঘটনার পর থেকেই অভিযুক্ত জামাল তপাদার এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে।
বিষয় : পরকীয়া স্বেচ্ছাসেবক লীগ অনৈতিক সম্পর্ক

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন