দৈনিক সংবাদ দিগন্ত

মিছিলের নামে নাশকতার চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে মিছিল করে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আমির হোসেন লিটন (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।গ্রেপ্তারকৃত আমির হোসেন লিটন টঙ্গী পশ্চিম থানার খরতৈল এলাকার বাসিন্দা এবং আব্দুল খালেকের ছেলে। তিনি গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৫১ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন।পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে গাজীপুর মহানগরে বড় ধরনের মিছিল ও শোডাউন আয়োজনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে পুলিশ তথ্য পায় যে, আমির হোসেন লিটন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে এবং মিছিলের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে একাধিক গোপন বৈঠক করেছেন।আরও  পড়ুন,  গাজীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারের খাদ্যশস্য বিতরণ উদ্বোধন এসব তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এদিকে, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) একটি দায়িত্বশীল সূত্র জানায়, নোয়াখালী ও চট্টগ্রামের মতো গাজীপুরেও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বড় ধরনের শোডাউন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে তারা মহানগরের বিভিন্ন থানার আওতাধীন এলাকায় গোপন সভা করে প্রস্তুতি গ্রহণ করেছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় জিএমপি বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে এবং তা চলমান থাকবে।”পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।আরও  পড়ুন, পাঁচবিবিতে মসজিদের পুকুরে চামড়ার বর্জ্য ফেলে পানি দূষণ, মাছের ব্যাপক ক্ষতি

মিছিলের নামে নাশকতার চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার