দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতাল থেকে ছাত্রলীগের হাটহাজারী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. হাসানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের পার্কভিউ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।পুলিশের তথ্য অনুযায়ী, হাসানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।হাসানের পরিবারের সদস্যদের দাবি, তার স্ত্রী সন্তান প্রসবের জন্য পার্কভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। সন্তান জন্মের পর নবজাতককে হাসপাতালের এনআইসিইউতে নেওয়া হয়। এ ছাড়া আগে থেকেই হৃদরোগে আক্রান্ত হাসানের স্ত্রীকে সিসিইউতে স্থানান্তর করা হয়।পরিবারের ভাষ্য, স্ত্রী ও নবজাতকের জন্য ওষুধ কিনতে হাসান হাসপাতালের নিচে নামলে ডিবি পরিচয় দেওয়া কয়েকজন তাকে নিয়ে যান। 

আরও  পড়ুন, কসবা-সহ সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

এরপর তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তারা।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হাসপাতালের সিসিটিভি ফুটেজে একজনকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ফুটেজটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট ও গ্রেপ্তারের সময়কার বিস্তারিত তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।পার্কভিউ হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ুন কবীর জানান, হাসপাতালের নিরাপত্তারক্ষীরা পরিচয় জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ডিবির পরিচয়পত্র দেখান। কেন হাসানকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অবগত নয় বলেও জানান তিনিহাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, সোমবার রাতে হাসানকে থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিষয় : ছাত্রলীগ হাসপাতালভর্তি নেতা গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x