দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কসবা-সহ সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

 ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬১ লাখ ২৪ হাজার ৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার মঈনপুর, চন্ডিদার, খাদলা ও মাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী,

আরও  পড়ুন, কৃষকের ধান বিক্রি করতে হয় আধা দামে"নিত্যপণ্য কিনতে হয় চড়া দামে

 শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, অলিভ অয়েল, নবরত্ন তেল, ফুচকা, শাড়ি, গরু, চকলেট, ঝান্ডুবাম, মদসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশি রসুন ও একটি সিএনজি জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৬১ লাখ ২৪ হাজার ৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি। সুলতানপুর ব্যাটালিয়ন জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়েছে।

বিষয় : পণ্য জব্দ চোরাচালানি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কসবা-সহ সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

 ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬১ লাখ ২৪ হাজার ৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার মঈনপুর, চন্ডিদার, খাদলা ও মাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী,

আরও  পড়ুন, কৃষকের ধান বিক্রি করতে হয় আধা দামে"নিত্যপণ্য কিনতে হয় চড়া দামে

 শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, অলিভ অয়েল, নবরত্ন তেল, ফুচকা, শাড়ি, গরু, চকলেট, ঝান্ডুবাম, মদসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশি রসুন ও একটি সিএনজি জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৬১ লাখ ২৪ হাজার ৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি। সুলতানপুর ব্যাটালিয়ন জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x