দৈনিক সংবাদ দিগন্ত

সকাল থেকে NICU-তে চিকিৎসক নেই, বেডেই নবজাতকের মৃত্যু

রাজধানীর কাঁঠালবাগান ঢাল–হাতিরপুল এলাকার পদ্মা জেনারেল হাসপাতালের NICU-তে চিকিৎসক না থাকার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, সকাল থেকে NICU-তে কোনো ডাক্তার উপস্থিত ছিলেন না। এ সময় একটি নবজাতক শিশুকে মৃত অবস্থায় বেডে পড়ে থাকতে দেখা যায় বলে তারা দাবি করেছেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে NICU-তে চিকিৎসকের উপস্থিতি না থাকায় তারা সন্দেহ প্রকাশ করেন। পরে তারা ভেতরে গিয়ে দেখতে পান, সেখানে দায়িত্বে থাকা কর্মী/আয়া ছাড়া নবজাতকদের চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য কোনো চিকিৎসক উপস্থিত নেই। এ ঘটনায় মৃত নবজাতকের বাবা কান্নাজড়িত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বিষয়টি তুলে ধরেন।আরও  পড়ুন, হারানো বিজ্ঞপ্তি তার অভিযোগ, লাইভ চলাকালীন সময়েও NICU-তে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। স্বজনদের প্রশ্ন, নবজাতকদের মতো সংকটাপন্ন রোগীদের জন্য গুরুত্বপূর্ণ একটি NICU-তে যদি চিকিৎসক না থাকেন, তাহলে জরুরি পরিস্থিতিতে তাদের চিকিৎসা ও জীবন রক্ষার দায়িত্ব কে পালন করবেন? অভিযোগ রয়েছে, NICU-তে সার্বক্ষণিক চিকিৎসক ও প্রশিক্ষিত জনবলের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও নবজাতকের মৃত্যুর কারণ নিরূপণ করা প্রয়োজন। দৈনিক সংবাদ দিগান্তের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

সকাল থেকে NICU-তে চিকিৎসক নেই, বেডেই নবজাতকের মৃত্যু