দৈনিক সংবাদ দিগন্ত

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আর ১৯০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ে কেউ মারা যায়নি। শনিবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৯ জন, উত্তর সিটি করপোরেশনে ১৭ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন রয়েছে।

আরো পড়ুন: মাত্র ১ মিনিটে ঘরে বসে ফুসফুসের স্বাস্থ্য যাচাই করুন

এই সময়ে ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশে এক লাখ ৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

চলতি বছর এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৫৯৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬২ দশমিক ৫ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৫ শতাংশ নারী।

বিষয় : স্বাস্থ্যকর ডেঙ্গু হাসপাতালভর্তি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আর ১৯০

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ে কেউ মারা যায়নি। শনিবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৯ জন, উত্তর সিটি করপোরেশনে ১৭ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন রয়েছে।

আরো পড়ুন: মাত্র ১ মিনিটে ঘরে বসে ফুসফুসের স্বাস্থ্য যাচাই করুন

এই সময়ে ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশে এক লাখ ৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

চলতি বছর এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৫৯৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬২ দশমিক ৫ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৫ শতাংশ নারী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত