দৈনিক সংবাদ দিগন্ত

মানসিক চাপ কমাতে দিনে ২ থেকে ৩ কাপ কফিই যথেষ্ট

সকালের এক কাপ গরম কফি শুধু ঘুমই তাড়ায় না, মানসিক চাপ কমাতেও ভূমিকা রাখতে পারে—এমনই তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়।

‘জার্নাল অব অ্যাফেক্টিভ ডিজঅর্ডারস’-এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, দিনে ২ থেকে ৩ কাপ কফি পান করলে বিষণ্নতা, উদ্বেগ এবং মুডজনিত সমস্যার ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকে। গবেষকদের ভাষায়, এই পরিমাণ কফিই মানসিক স্বাস্থ্যের জন্য আদর্শ বা ‘সুইট স্পট’

আরও পড়ুন, দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

তবে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। কারণ, দিনে ৩ কাপের বেশি কফি পান করলে উপকারিতা কমে যেতে পারে। বরং অতিরিক্ত কফি ঘুমের ব্যাঘাত, অস্থিরতা এবং উদ্বেগ বাড়িয়ে দিতে পারে।

আরও পড়ুন, আদ্-দ্বীনে নবজাতক মৃত্যু: তদন্তে আরও তিন দিন সময়

গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, ক্যাফিনমুক্ত বা ডিক্যাফ কফি পানকারীদের ক্ষেত্রেও একই ধরনের ইতিবাচক ফল পাওয়া গেছে। অর্থাৎ, শুধু ক্যাফিন নয়, কফিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্টসহ অন্যান্য উপাদানও মানসিক প্রশান্তিতে ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, বন্ধুদের সঙ্গে আড্ডা বা কাজের ফাঁকে কফি পানের অভ্যাসও মানসিক স্বস্তি ও ইতিবাচক অনুভূতি তৈরিতে সাহায্য করে।

আরও পড়ুন, নতুন ডিএনএ পরীক্ষায় কেমোথেরাপি ছাড়াই চিকিৎসার আশা

তবে গবেষকরা মনে করিয়ে দিয়েছেন, কফি কোনোভাবেই বিষণ্নতা বা উদ্বেগের চিকিৎসার বিকল্প নয়। সুস্থ মানসিক জীবনের জন্য পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য এবং নিয়মিত শরীরচর্চার গুরুত্ব অপরিসীম। তাই মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে দিনে ২ থেকে ৩ কাপ কফি পান করতে পারেন, তবে অতিরিক্ত কফি থেকে দূরে থাকাই ভালো।

বিষয় : বিষণ্নতা কফি মানসিক চাপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

মানসিক চাপ কমাতে দিনে ২ থেকে ৩ কাপ কফিই যথেষ্ট

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সকালের এক কাপ গরম কফি শুধু ঘুমই তাড়ায় না, মানসিক চাপ কমাতেও ভূমিকা রাখতে পারে—এমনই তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়।

‘জার্নাল অব অ্যাফেক্টিভ ডিজঅর্ডারস’-এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, দিনে ২ থেকে ৩ কাপ কফি পান করলে বিষণ্নতা, উদ্বেগ এবং মুডজনিত সমস্যার ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকে। গবেষকদের ভাষায়, এই পরিমাণ কফিই মানসিক স্বাস্থ্যের জন্য আদর্শ বা ‘সুইট স্পট’

আরও পড়ুন, দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

তবে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। কারণ, দিনে ৩ কাপের বেশি কফি পান করলে উপকারিতা কমে যেতে পারে। বরং অতিরিক্ত কফি ঘুমের ব্যাঘাত, অস্থিরতা এবং উদ্বেগ বাড়িয়ে দিতে পারে।

আরও পড়ুন, আদ্-দ্বীনে নবজাতক মৃত্যু: তদন্তে আরও তিন দিন সময়

গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, ক্যাফিনমুক্ত বা ডিক্যাফ কফি পানকারীদের ক্ষেত্রেও একই ধরনের ইতিবাচক ফল পাওয়া গেছে। অর্থাৎ, শুধু ক্যাফিন নয়, কফিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্টসহ অন্যান্য উপাদানও মানসিক প্রশান্তিতে ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, বন্ধুদের সঙ্গে আড্ডা বা কাজের ফাঁকে কফি পানের অভ্যাসও মানসিক স্বস্তি ও ইতিবাচক অনুভূতি তৈরিতে সাহায্য করে।

আরও পড়ুন, নতুন ডিএনএ পরীক্ষায় কেমোথেরাপি ছাড়াই চিকিৎসার আশা

তবে গবেষকরা মনে করিয়ে দিয়েছেন, কফি কোনোভাবেই বিষণ্নতা বা উদ্বেগের চিকিৎসার বিকল্প নয়। সুস্থ মানসিক জীবনের জন্য পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য এবং নিয়মিত শরীরচর্চার গুরুত্ব অপরিসীম। তাই মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে দিনে ২ থেকে ৩ কাপ কফি পান করতে পারেন, তবে অতিরিক্ত কফি থেকে দূরে থাকাই ভালো।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত