দৈনিক সংবাদ দিগন্ত

সকালের নাশতায় ডিম: সুপারফুড হিসেবে কেন এত গুরুত্বপূর্ণ

ডিমকে অনেকেই সুপারফুড হিসেবে আখ্যা দেন। কারণ এতে রয়েছে প্রোটিন, ভিটামিন, মিনারেল ও স্বাস্থ্যকর চর্বি, যা শরীরের সার্বিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন সকালে এক থেকে দুইটি ডিম খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী।সকালের নাশতায় ডিম খেলে শরীর দীর্ঘ সময় শক্তি পায়। এতে থাকা উচ্চমাত্রার প্রোটিন ক্ষুধা দেরিতে লাগায় এবং দিনের কাজের প্রতি মনোযোগ বাড়াতে সাহায্য করে।ওজন নিয়ন্ত্রণেও ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কম ক্যালরি কিন্তু বেশি প্রোটিন থাকায় এটি পেট ভরিয়ে রাখে এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমায়।ডিমে থাকা কোলিন নামক উপাদান মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়।আরও পড়ুন , জেন-জির ডেটিং ডিকশনারিতে যুক্ত নতুন ৫ শব্দ এটি স্মৃতিশক্তি উন্নত করতে এবং মনোযোগ ধরে রাখতে সহায়তা করে।এছাড়া ডিম পেশি গঠনে সাহায্য করে এবং এতে থাকা ভিটামিন ডি ও ক্যালসিয়াম হাড়কে শক্তিশালী রাখে। ফলে শারীরিক গঠন ও হাড়ের স্বাস্থ্য দুটোই ভালো থাকে।ত্বক ও চুলের যত্নেও ডিম গুরুত্বপূর্ণ। এতে থাকা বায়োটিন ও প্রোটিন ত্বক উজ্জ্বল রাখতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।ডিম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় ভিটামিন শরীরকে বিভিন্ন রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়।তবে চিকিৎসকরা সতর্ক করে বলছেন, যাদের কোলেস্টেরলজনিত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ডিম খাওয়ার পরিমাণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা উচিত।

সকালের নাশতায় ডিম: সুপারফুড হিসেবে কেন এত গুরুত্বপূর্ণ