এতে শিক্ষার্থী, রোগী, বয়স্ক ব্যক্তি এবং সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। তাই সরকারি যানবাহন থেকেই সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করা হবে। চালকদের শুধু জরুরি প্রয়োজন ছাড়া হর্ন ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আরও জানান, প্রথম পর্যায়ে সরকারি গাড়িগুলো অপ্রয়োজনীয় হর্ন ছাড়া চলাচল করবে। এরপর পর্যায়ক্রমে জেলার সব ধরনের যানবাহনকে হর্নমুক্ত চলাচলে উদ্বুদ্ধ করা হবে।সভা শেষে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে সরকারি ও আধাসরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাস, লেগুনা, সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের আগামী ১২ সপ্তাহের মধ্যে গাজীপুর নগরকে হর্নমুক্ত করতে সচেতন করা হয় এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।সচেতনতামূলক এ কর্মসূচিতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের আশা, এ উদ্যোগের মাধ্যমে গাজীপুরে শব্দদূষণ উল্লেখযোগ্যভাবে কমবে এবং নাগরিকদের জন্য আরও বাসযোগ্য পরিবেশ গড়ে উঠবে।
বিষয় : স্বাস্থ্যকর যানবাহন ব্যতিক্রমী উদ্যোগ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
এতে শিক্ষার্থী, রোগী, বয়স্ক ব্যক্তি এবং সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। তাই সরকারি যানবাহন থেকেই সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করা হবে। চালকদের শুধু জরুরি প্রয়োজন ছাড়া হর্ন ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আরও জানান, প্রথম পর্যায়ে সরকারি গাড়িগুলো অপ্রয়োজনীয় হর্ন ছাড়া চলাচল করবে। এরপর পর্যায়ক্রমে জেলার সব ধরনের যানবাহনকে হর্নমুক্ত চলাচলে উদ্বুদ্ধ করা হবে।সভা শেষে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে সরকারি ও আধাসরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাস, লেগুনা, সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের আগামী ১২ সপ্তাহের মধ্যে গাজীপুর নগরকে হর্নমুক্ত করতে সচেতন করা হয় এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।সচেতনতামূলক এ কর্মসূচিতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের আশা, এ উদ্যোগের মাধ্যমে গাজীপুরে শব্দদূষণ উল্লেখযোগ্যভাবে কমবে এবং নাগরিকদের জন্য আরও বাসযোগ্য পরিবেশ গড়ে উঠবে।

আপনার মতামত লিখুন