দৈনিক সংবাদ দিগন্ত

গাজীপুরে শব্দদূষণ রোধে ব্যতিক্রমী উদ্যোগ: সরকারি গাড়ি চলবে অপ্রয়োজনীয় হর্ন ছাড়াই

 গাজীপুরে শব্দদূষণ কমিয়ে নাগরিকদের জন্য শান্ত ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে জেলার সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সরকারি কাজে ব্যবহৃত যানবাহন অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করে চলাচল করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।জেলা প্রশাসক বলেন, অযথা হর্ন বাজানোর কারণে প্রতিনিয়ত শহরের বিভিন্ন এলাকায় শব্দদূষণ বৃদ্ধি পাচ্ছে।সাভারে মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১২ শিক্ষার্থীকে ফেলে শিক্ষকসহ সবাই পলাতক এতে শিক্ষার্থী, রোগী, বয়স্ক ব্যক্তি এবং সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। তাই সরকারি যানবাহন থেকেই সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করা হবে। চালকদের শুধু জরুরি প্রয়োজন ছাড়া হর্ন ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আরও জানান, প্রথম পর্যায়ে সরকারি গাড়িগুলো অপ্রয়োজনীয় হর্ন ছাড়া চলাচল করবে। এরপর পর্যায়ক্রমে জেলার সব ধরনের যানবাহনকে হর্নমুক্ত চলাচলে উদ্বুদ্ধ করা হবে।সভা শেষে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে সরকারি ও আধাসরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাস, লেগুনা, সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের আগামী ১২ সপ্তাহের মধ্যে গাজীপুর নগরকে হর্নমুক্ত করতে সচেতন করা হয় এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।সচেতনতামূলক এ কর্মসূচিতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের আশা, এ উদ্যোগের মাধ্যমে গাজীপুরে শব্দদূষণ উল্লেখযোগ্যভাবে কমবে এবং নাগরিকদের জন্য আরও বাসযোগ্য পরিবেশ গড়ে উঠবে।

গাজীপুরে শব্দদূষণ রোধে ব্যতিক্রমী উদ্যোগ: সরকারি গাড়ি চলবে অপ্রয়োজনীয় হর্ন ছাড়াই