যশোরের বাঘারপাড়া এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার একটি নারী ও শিশু নির্যাতন (অপহরণ) মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে।একই সঙ্গে অপহৃত ভিকটিমকে সফলভাবে উদ্ধার করা হয়েছে।রবিবার (২০ সেপ্টেম্বর '২৬) পাটকেলঘাটা থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাঘারপাড়া থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হলো শান্ত বিট (২১), শিলা বিট (৪৫) ও তাপস কুমার বিট ওরফে ভিম (৫০)। তাদের স্থায়ী ঠিকানা যশোর জেলার কেশবপুর থানার কোমরপুর গ্রামে হলেও বর্তমানে তারা সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বলফিল্ড মোড় এলাকায় বসবাস করে আসছিলেন।
আরও পড়ুন, ময়মনসিংহে সৌখিন পরিবহনের বাসে আগুন, নাশকতার সন্দেহ
পুলিশ সূত্র জানায়, গত ১৯ সেপ্টেম্বর পাটকেলঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি অপহরণ মামলা (মামলা নম্বর: ০৯) দায়ের করা হয়।মামলা দায়েরের পর থেকেই পুলিশ জড়িতদের আইনের আওতায় আনতে জোর তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় বাঘারপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে মামলার তিন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন