দৈনিক সংবাদ দিগন্ত

বাসন থানার বিশেষ অভিযানে অপহরণ মামলাসহ বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেফতার

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ০৮ জুলাই ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণ মামলাসহ বিভিন্ন মামলার ৫ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, পেনাল কোডের অপহরণ মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— মোসা. নাইমা খাতুন (২১), মো. হেলাল (২১), আ. কুদ্দুস (২২) এবং আহাম্মদ আলী (২২)।এছাড়া সিআর পরোয়ানাভুক্ত আসামি মোসা. তানিয়া আক্তার (৩০)-কেও গ্রেফতার করা হয়েছে।আরও  পড়ুন, রায়পুরায় হামলার শিকার বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী বুবি বেগম মারা গেছেন তার বিরুদ্ধে আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল।বাসন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগর এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, বাসন থানা পুলিশের এ ধরনের অভিযান অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।

বাসন থানার বিশেষ অভিযানে অপহরণ মামলাসহ বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেফতার