দৈনিক সংবাদ দিগন্ত

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি অবশেষে গ্রেফতার

যশোরের মনিরামপুরে নারী ও শিশু নির্যাতন  মামলায় এজাহার নামীয় প্রধান আসামী মোঃ সোহাগ হোসেনকে আজ  ৪ আগষ্ট রাতে  রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করেন।"গ্রেফতারকৃত আসামী সোহাগ হোসেন মণিরামপুর থানার মশ্মিমনগর ইউনিয়নের  রামপুর শাহাপুর গ্রামের মোঃ ওমর গাজীর ছেলে। মামলা সূত্রে জানা যায়,আসামী সোহাগ তাহার স্ত্রী শারমিন আক্তার কে  দীর্ঘদিন যাবত নির্যাতন করে আসছে। গত ২০জুলাই ২০২৬ তারিখ আসামী সোহাগ হোসেন  তার স্ত্রী শারমিন আক্তার কে মারপিট করে ঘর থেকে বের করে দেয়। আরও  পড়ুন, শেরপুরে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলায় প্রাণ হারাল দশম শ্রেণির শিক্ষার্থীউপায়ান্তু না পেয়ে আসামীর পার্শ্ববর্তী প্রতিবেশীর ঘরে আশ্রয় নেই। প্রতিবেশী লোকজনের   মাধ্যমে তাহার পিতা-মাতাকে সংবাদ দিলে পুলিশের সহায়তায় বাদী শারমিনকে তাহার পিতামাতা  জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।একটু সুস্থ হয়ে শারমিন আক্তার বাদী হয়ে গত ২ আগষ্ট  মণিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন ২০০০ আইনে মামলা দায়ের করেন। যার মামলা নাং ৭  ধারা ১১(গ)/৩০। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন আটকের বিষয় নিশ্চিত করেন এবং আসামীকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান।

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি অবশেষে গ্রেফতার