দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

গাজীপুরের আলোচিত শিশু নির্যাতন মামলার আসামি রংপুর থেকে গ্রেপ্তার

আলোচিত শিশু নির্যাতন মামলার আসামি রংপুর থেকে গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার খালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। যৌথ অভিযানে রংপুরের পীরগঞ্জ থেকে তাকে আটক করা হয়।র‌্যাব-১ জানিয়েছে, শনিবার বিকেল ৩টার দিকে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কৈকুরী মধ্যপাড়া গ্রাম থেকে রাশেদুল ইসলাম ওরফে উকিল নামে ৪৩ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।র‌্যাবের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি তার মায়ের সঙ্গে গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় বসবাস করে। শিশুটির মা স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত।

আরও পড়ুন, অগ্নিঝরা জুলাইয়ের সেই দিনগুলো কেমন ছিল তারই স্মৃতিচারণ করেছেন জুলাই যোদ্ধা কামরুজ্জামান

অভিযোগ রয়েছে, গত ৩০ জুলাই শিশুটিকে বাসায় একা পেয়ে অভিযুক্ত তাকে ধর্ষণ করেন। ঘটনার পর তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।পরে শিশুটির মা কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।র‌্যাব জানায়, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তারা ছায়াতদন্ত শুরু করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ ও র‌্যাব-১৩-এর যৌথ অভিযানে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।শিশু নির্যাতনের মতো ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিষয় : গ্রেপ্তার আসামি শিশু নির্যাতন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

গাজীপুরের আলোচিত শিশু নির্যাতন মামলার আসামি রংপুর থেকে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরের কাশিমপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার খালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। যৌথ অভিযানে রংপুরের পীরগঞ্জ থেকে তাকে আটক করা হয়।র‌্যাব-১ জানিয়েছে, শনিবার বিকেল ৩টার দিকে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কৈকুরী মধ্যপাড়া গ্রাম থেকে রাশেদুল ইসলাম ওরফে উকিল নামে ৪৩ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।র‌্যাবের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি তার মায়ের সঙ্গে গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় বসবাস করে। শিশুটির মা স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত।

আরও পড়ুন, অগ্নিঝরা জুলাইয়ের সেই দিনগুলো কেমন ছিল তারই স্মৃতিচারণ করেছেন জুলাই যোদ্ধা কামরুজ্জামান

অভিযোগ রয়েছে, গত ৩০ জুলাই শিশুটিকে বাসায় একা পেয়ে অভিযুক্ত তাকে ধর্ষণ করেন। ঘটনার পর তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।পরে শিশুটির মা কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।র‌্যাব জানায়, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তারা ছায়াতদন্ত শুরু করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ ও র‌্যাব-১৩-এর যৌথ অভিযানে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।শিশু নির্যাতনের মতো ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত