দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার প্রত্যাহার

ওসি আবদুর রহিম সরকার

নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস আহমেদ পেয়ার।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনা ঘটে। এ ঘটনায় থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।এ ছাড়া বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসি আবদুর রহিম সরকার অংশ নিয়েছেন বলেও অভিযোগ ওঠে।পুলিশ জানিয়েছে, একজনের বাড়িতে দাওয়াতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

আরও  পড়ুন, অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষার্থীরা

এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে এখনো তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি।সেনবাগ থানার পরিদর্শক তদন্ত হযরত আলী মিলন বর্তমানে ওসির দায়িত্ব পালন করছেন। তিনি জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় প্রত্যাহারের পর ওসি থানা থেকে চলে গেছেন। তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে তিনি জানেন না।এদিকে বটতলা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় শনিবার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিষয় : প্রত্যাহার পুলিশ সুপার সেনবাগ ওসি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার প্রত্যাহার

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস আহমেদ পেয়ার।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনা ঘটে। এ ঘটনায় থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।এ ছাড়া বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসি আবদুর রহিম সরকার অংশ নিয়েছেন বলেও অভিযোগ ওঠে।পুলিশ জানিয়েছে, একজনের বাড়িতে দাওয়াতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

আরও  পড়ুন, অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষার্থীরা

এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে এখনো তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি।সেনবাগ থানার পরিদর্শক তদন্ত হযরত আলী মিলন বর্তমানে ওসির দায়িত্ব পালন করছেন। তিনি জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় প্রত্যাহারের পর ওসি থানা থেকে চলে গেছেন। তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে তিনি জানেন না।এদিকে বটতলা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় শনিবার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x