দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষার্থীরা

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।রোববার সকাল সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা।এ সময় অপ্রতিম হত্যার দ্রুত বিচার এবং ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কোটবাড়ির গন্ধমতী এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয় অপ্রতিম। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আরও  পড়ুন, ‘আমার একটাই ছেলে’ অপ্রতিমের জানাজায় বাবার আহাজারি

পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। ছেলের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আবেদন জানান তার মা ড. নাহিদা বেগম।শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তুহিন নামে একজনকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহিম আহমেদ ও আনাস নামে আরও দুজনকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।অপ্রতিম ছিল পরিবারের একমাত্র সন্তান। তার মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে। দ্রুত বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

বিষয় : মহাসড়ক অবরোধ বিচারের দাবি অপ্রতিম হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।রোববার সকাল সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা।এ সময় অপ্রতিম হত্যার দ্রুত বিচার এবং ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কোটবাড়ির গন্ধমতী এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয় অপ্রতিম। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আরও  পড়ুন, ‘আমার একটাই ছেলে’ অপ্রতিমের জানাজায় বাবার আহাজারি

পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। ছেলের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আবেদন জানান তার মা ড. নাহিদা বেগম।শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তুহিন নামে একজনকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহিম আহমেদ ও আনাস নামে আরও দুজনকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।অপ্রতিম ছিল পরিবারের একমাত্র সন্তান। তার মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে। দ্রুত বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x