দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘আমার একটাই ছেলে’ অপ্রতিমের জানাজায় বাবার আহাজারি

অপ্রতিমের জানাজায় বাবার আহাজারি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত জানাজায় সহস্রাধিক মানুষ অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।জানাজার আগে কান্নায় ভেঙে পড়েন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন ‘আমার একটাই ছেলে।’তিনি আরও বলেন কুমিল্লার আবহাওয়ায় সবার ছায়ায় তার ছেলে বড় হয়েছে। অপ্রতিম কোনো ভুল করে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার পাশাপাশি ছেলের জন্য সবার কাছে দোয়া চান তিনি।

আরও  পড়ুন, খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকে প্রথম আলোর সংবর্ধনা

জানাজায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন অপ্রতিমকে বিশ্ববিদ্যালয়েরই সন্তান হিসেবে উল্লেখ করে তার মৃত্যুর সুষ্ঠু বিচার দাবি করেন।তিনি জানান বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিজয় ২৪ হল পর্যন্ত সড়কে সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে শনিবার সকাল ১১টার দিকে সানন্দা পশ্চিমপাড়া লালমাই পাহাড় থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।পরিবার সূত্রে জানা গেছে জানাজা শেষে অপ্রতিমের মরদেহ গন্ধমতী ঈদগাহ মাঠে নেওয়া হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।

বিষয় : আহাজারি জানাজায় বাবা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘আমার একটাই ছেলে’ অপ্রতিমের জানাজায় বাবার আহাজারি

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত জানাজায় সহস্রাধিক মানুষ অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।জানাজার আগে কান্নায় ভেঙে পড়েন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন ‘আমার একটাই ছেলে।’তিনি আরও বলেন কুমিল্লার আবহাওয়ায় সবার ছায়ায় তার ছেলে বড় হয়েছে। অপ্রতিম কোনো ভুল করে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার পাশাপাশি ছেলের জন্য সবার কাছে দোয়া চান তিনি।

আরও  পড়ুন, খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকে প্রথম আলোর সংবর্ধনা

জানাজায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন অপ্রতিমকে বিশ্ববিদ্যালয়েরই সন্তান হিসেবে উল্লেখ করে তার মৃত্যুর সুষ্ঠু বিচার দাবি করেন।তিনি জানান বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিজয় ২৪ হল পর্যন্ত সড়কে সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে শনিবার সকাল ১১টার দিকে সানন্দা পশ্চিমপাড়া লালমাই পাহাড় থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।পরিবার সূত্রে জানা গেছে জানাজা শেষে অপ্রতিমের মরদেহ গন্ধমতী ঈদগাহ মাঠে নেওয়া হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x