দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকে প্রথম আলোর সংবর্ধনা

জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকে প্রথম আলোর সংবর্ধনা

খাগড়াছড়িতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে প্রথম আলো।রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে প্রথম আলোর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীরা অংশ নেয়।অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো খাগড়াছড়ি প্রতিনিধি জয়ন্তী দেওয়ান।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক, 

আরও  পড়ুন, ২৪ বছরেও উদঘাটন হয়নি সাতক্ষীরার গুড় পুকুর মেলায় বোমা হামলার রহস্য

লেখক ও গবেষক ঞহ্লা মং, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, পিটাছড়া বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্যোগের প্রতিষ্ঠাতা এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫-এ প্রথম স্থান অর্জনকারী মাহফুজ রাসেল, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক জিন নুরাইন এবং নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুলের শিক্ষক সপিকা চাকমা ।অনুষ্ঠানে সংবর্ধিত কৃতী শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। পরে বক্তব্য দেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রথম আলোর যুগ্ম সম্পাদক, কবি, লেখক ও সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী।অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার সদস্য মনোতোষ ত্রিপুরা। শেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয় : সংবর্ধনা জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকে প্রথম আলোর সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x