দৈনিক সংবাদ দিগন্ত

দাম বাড়লেও মিলছে না বোতলজাত সয়াবিন তেল

দাম বাড়লেও মিলছে না বোতলজাত সয়াবিন তেল ে

দাম বাড়ানোর পরও রাজধানীর খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। বিশেষ করে এক লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে কম।খুচরা বিক্রেতাদের অভিযোগ, ভোজ্য তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো বাজারে বোতলজাত তেল কম ছাড়ছে। পরিবেশকদের কাছে বারবার তাগাদা দিয়েও প্রয়োজনীয় তেল পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তারা। যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে তার বড় অংশই দুই ও পাঁচ লিটারের বোতল।গতকাল রাজধানীর শান্তিনগর নিউ মার্কেট ও তুরাগ এলাকার নতুন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।ব্যবসায়ীরা জানিয়েছেন, মাত্র দুই সপ্তাহ আগে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে। নতুন দাম অনুমোদনও দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে দাম বাড়লেও বাজারে তেলের সরবরাহ কম থাকায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা।

আরও  পড়ুন, ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

বোতলজাত তেলের সংকটের প্রভাব পড়েছে খোলা তেলের বাজারেও। রাজধানীতে খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৯৮ থেকে ২০০ টাকা এবং পাম তেল ১৮০ থেকে ১৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।এদিকে বেড়েছে আটা ও ময়দার দাম। গত এক মাসে খোলা আটার দাম কেজিতে কয়েক টাকা এবং ময়দার দামও বেড়েছে। বাজারে খোলা আটা ৫০ টাকা এবং খোলা ময়দা ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দামও। বাজারভেদে এক ডজন ফার্মের লাল ডিম ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি কাঁচা মরিচের দামও বেড়েছে। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৮০ টাকায়।তবে ব্রয়লার ও সোনালি মুরগির দাম এবং বিভিন্ন চাষের মাছের দাম মোটামুটি আগের অবস্থাতেই রয়েছে।

বিষয় : সয়াবিন তেল খুচরা বাজার পরিশোধনকারী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

দাম বাড়লেও মিলছে না বোতলজাত সয়াবিন তেল

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দাম বাড়ানোর পরও রাজধানীর খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। বিশেষ করে এক লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে কম।খুচরা বিক্রেতাদের অভিযোগ, ভোজ্য তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো বাজারে বোতলজাত তেল কম ছাড়ছে। পরিবেশকদের কাছে বারবার তাগাদা দিয়েও প্রয়োজনীয় তেল পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তারা। যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে তার বড় অংশই দুই ও পাঁচ লিটারের বোতল।গতকাল রাজধানীর শান্তিনগর নিউ মার্কেট ও তুরাগ এলাকার নতুন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।ব্যবসায়ীরা জানিয়েছেন, মাত্র দুই সপ্তাহ আগে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে। নতুন দাম অনুমোদনও দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে দাম বাড়লেও বাজারে তেলের সরবরাহ কম থাকায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা।

আরও  পড়ুন, ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

বোতলজাত তেলের সংকটের প্রভাব পড়েছে খোলা তেলের বাজারেও। রাজধানীতে খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৯৮ থেকে ২০০ টাকা এবং পাম তেল ১৮০ থেকে ১৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।এদিকে বেড়েছে আটা ও ময়দার দাম। গত এক মাসে খোলা আটার দাম কেজিতে কয়েক টাকা এবং ময়দার দামও বেড়েছে। বাজারে খোলা আটা ৫০ টাকা এবং খোলা ময়দা ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দামও। বাজারভেদে এক ডজন ফার্মের লাল ডিম ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি কাঁচা মরিচের দামও বেড়েছে। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৮০ টাকায়।তবে ব্রয়লার ও সোনালি মুরগির দাম এবং বিভিন্ন চাষের মাছের দাম মোটামুটি আগের অবস্থাতেই রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x