নারীর শিক্ষা ও ক্ষমতায়নে বিএনপি বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।শনিবার কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলা হলে এর সুফল শুধু পরিবারে সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব পড়ে সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতেও।তিনি বলেন নারীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে বিএনপি গুরুত্ব দিয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের জন্য অবৈতনিক শিক্ষার সুযোগ স্নাতক বা অনার্স পর্যায় পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব দিয়েছেন বলেও জানান তিনি।
আরও পড়ুন,হাফেজদের ‘নেক্সাস’ বই উপহার নিয়ে হেফাজতের ক্ষোভ
শিক্ষার গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন একটি জাতির অগ্রগতির জন্য মানসম্মত শিক্ষাব্যবস্থা অপরিহার্য। তাঁর অভিযোগ গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনা হয়েছে। এসব কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন রিজভী।তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক অবকাঠামো প্রযুক্তিগত সরঞ্জাম এবং জ্ঞানভিত্তিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।অনুষ্ঠানে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় কৃতী এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
বিষয় : নারীর শিক্ষা ক্ষমতায়ন ডিগ্রি কলেজে

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন