দৈনিক সংবাদ দিগন্ত

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর দেশে মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় মাসে কমে আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি নেমে এসেছে ৮ দশমিক ২৬ শতাংশে। এটি গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতির হার।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে, জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। এক মাসের ব্যবধানে কমেছে শূন্য দশমিক ০৬ শতাংশীয় পয়েন্ট।এর আগে জুনে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৬ শতাংশ এবং মে মাসে ৯ দশমিক ৪২ শতাংশ। অর্থাৎ মে মাসের সর্বোচ্চ ৯ দশমিক ৪২ শতাংশ থেকে তিন মাসে মূল্যস্ফীতি কমেছে ১ দশমিক ১৬ শতাংশীয় পয়েন্ট।খাদ্য মূল্যস্ফীতিতেও কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে। আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ০২ শতাংশে। জুলাইয়ে এ হার ছিল ৭ দশমিক ১৬ শতাংশ এবং গত বছরের আগস্টে ছিল ৭ দশমিক ৬০ শতাংশ।

আরও  পড়ুন, বাংলা কিউআর নিয়ে বাংলাদেশ ব্যাংকের চার নির্দেশনা

গ্রাম ও শহর উভয় এলাকাতেই আগস্টে মূল্যস্ফীতি কমেছে। গ্রামে জুলাইয়ের ৮ দশমিক ৩৬ শতাংশ থেকে কমে হয়েছে ৮ দশমিক ৩১ শতাংশ। শহরে ৮ দশমিক ২৪ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২০ শতাংশে।সংশ্লিষ্টরা বলছেন, বাজারে পণ্যের সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং সরকারের বিভিন্ন নীতিগত উদ্যোগ মূল্যচাপ কমাতে ভূমিকা রাখছে। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে টিসিবির কার্যক্রমও জোরদার করা হচ্ছে।তবে মূল্যস্ফীতি কমার অর্থ পণ্যের দাম কমে যাওয়া নয়। এর অর্থ হলো আগের তুলনায় দাম বাড়ার গতি কিছুটা কমেছে।সরকার ২০২৬-২৭ অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। আগস্টের ৮ দশমিক ২৬ শতাংশ সেই লক্ষ্যের দিকে অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।

বিষয় : পরিসংখ্যান সর্বনিম্ন মূল্যস্ফীতি মূল্যচাপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর দেশে মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় মাসে কমে আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি নেমে এসেছে ৮ দশমিক ২৬ শতাংশে। এটি গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতির হার।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে, জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। এক মাসের ব্যবধানে কমেছে শূন্য দশমিক ০৬ শতাংশীয় পয়েন্ট।এর আগে জুনে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৬ শতাংশ এবং মে মাসে ৯ দশমিক ৪২ শতাংশ। অর্থাৎ মে মাসের সর্বোচ্চ ৯ দশমিক ৪২ শতাংশ থেকে তিন মাসে মূল্যস্ফীতি কমেছে ১ দশমিক ১৬ শতাংশীয় পয়েন্ট।খাদ্য মূল্যস্ফীতিতেও কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে। আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ০২ শতাংশে। জুলাইয়ে এ হার ছিল ৭ দশমিক ১৬ শতাংশ এবং গত বছরের আগস্টে ছিল ৭ দশমিক ৬০ শতাংশ।

আরও  পড়ুন, বাংলা কিউআর নিয়ে বাংলাদেশ ব্যাংকের চার নির্দেশনা

গ্রাম ও শহর উভয় এলাকাতেই আগস্টে মূল্যস্ফীতি কমেছে। গ্রামে জুলাইয়ের ৮ দশমিক ৩৬ শতাংশ থেকে কমে হয়েছে ৮ দশমিক ৩১ শতাংশ। শহরে ৮ দশমিক ২৪ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২০ শতাংশে।সংশ্লিষ্টরা বলছেন, বাজারে পণ্যের সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং সরকারের বিভিন্ন নীতিগত উদ্যোগ মূল্যচাপ কমাতে ভূমিকা রাখছে। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে টিসিবির কার্যক্রমও জোরদার করা হচ্ছে।তবে মূল্যস্ফীতি কমার অর্থ পণ্যের দাম কমে যাওয়া নয়। এর অর্থ হলো আগের তুলনায় দাম বাড়ার গতি কিছুটা কমেছে।সরকার ২০২৬-২৭ অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। আগস্টের ৮ দশমিক ২৬ শতাংশ সেই লক্ষ্যের দিকে অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x