চলতি বছরের প্রথম আট মাসে নিখোঁজ হওয়ার পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে হত্যা ধর্ষণের পর হত্যা শারীরিক নির্যাতনসহ বিভিন্ন ঘটনায় প্রাণ গেছে ১৫৫ শিশুর।মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এবং পুলিশ সদর দপ্তরের তথ্য বিশ্লেষণে শিশুদের নিরাপত্তা নিয়ে এমন চিত্র উঠে এসেছে।আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নিখোঁজ হওয়ার পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া শারীরিক নির্যাতনে ৬৮ শিশু পারিবারিক পরিসরে নির্যাতনে ৪৯ শিশু ধর্ষণের পর ২৬ শিশু এবং ধর্ষণচেষ্টার পর চার শিশুকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন, উত্তর লঘুচাপে ঝড়ো হাওয়ার শঙ্কা ৮ অঞ্চলে
এ ছাড়া গুলিতে তিন শিশু গৃহকর্মী হিসেবে নির্যাতনে দুই শিশু উত্ত্যক্তকারীর হাতে দুই শিশু এবং অপহরণের পর একজন শিশুকে হত্যা করা হয়েছে। একই সময়ে আত্মহত্যা রহস্যজনক মৃত্যু ও মরদেহ উদ্ধারের ৯৯টি ঘটনাও নথিভুক্ত করেছে আসক।অন্যদিকে পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে দুই হাজার ৩৮ শিশু।সম্প্রতি কুমিল্লা পাবনা ও জামালপুরে নিখোঁজ শিশুদের মরদেহ উদ্ধারের ঘটনাও সামনে এসেছে।শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার জবাবদিহি এবং শিশুবান্ধব সুরক্ষাব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে ইউনিসেফ।
বিষয় : নিখোঁজ শিশুর মরদেহ শিশুর মরদেহ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন