দৈনিক সংবাদ দিগন্ত

আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন

রাজধানীর গণপরিবহন ব্যবস্থা সম্প্রসারণে একসঙ্গে তিনটি মেট্রোরেল প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।এর পাশাপাশি নারায়ণগঞ্জ ঢাকা জয়দেবপুর রুটে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালুর প্রকল্পও অনুমোদন পেয়েছে।বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা। এর মধ্যে সাতটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প।অনুমোদিত তিন মেট্রোরেল প্রকল্প হলো এমআরটি লাইন-১ বিমানবন্দর থেকে কমলাপুর, এমআরটি লাইন-৫ নর্দার্ন হেমায়েতপুর থেকে ভাটারা এবং এমআরটি লাইন-৫ সাউদার্ন গাবতলী থেকে দাশেরকান্দি।এর মধ্যে এমআরটি লাইন-১-এর সংশোধিত ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। এমআরটি লাইন-৫ নর্দার্নের সংশোধিত ব্যয় ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা। আর গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৬ লাখ টাকা।

আরও  পড়ুন, যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড আয়

এমআরটি লাইন-৫ সাউদার্নে ১৩ দশমিক ১০ কিলোমিটার অংশ পাতালপথে নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটিতে সরকারি অর্থের পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক ও দক্ষিণ কোরিয়ার অর্থায়ন থাকবে।অন্যদিকে নারায়ণগঞ্জ ঢাকা জয়দেবপুর রুটে ৫২ দশমিক ৩২ কিলোমিটার রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন ব্যবস্থা স্থাপনের প্রকল্পও অনুমোদন পেয়েছে। প্রায় ৩ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের মাধ্যমে পাঁচ কোচের ১৬ সেট ইলেকট্রিক মালটিপল ইউনিট সংগ্রহের পরিকল্পনা রয়েছে। ২০৩১ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে।এদিকে মেট্রোরেলের দুটি প্রকল্পের ব্যয় বৃদ্ধির বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি জানিয়েছেন, কাজের পরিধি পরিবর্তন, মূল্যস্ফীতি, শ্রম ব্যয়, ভ্যাট-ট্যাক্স এবং ঋণের সুদহার বৃদ্ধিসহ বিভিন্ন কারণে ব্যয় বেড়েছে।

বিষয় : অনুমোদন গণপরিবহন তিন মেট্রোরেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x