দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অপরাধ দমনে সোনারগাঁ পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১০

অপরাধ দমনে সোনারগাঁ পুলিশের বিশেষ অভিযান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারদের মধ্যে মাদক মামলায় ৩ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১ জন, হত্যা মামলায় ২ জন এবং মাদকসেবী হিসেবে ৩ জন রয়েছেন। অভিযানে ১ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনা বাস্তবায়ন করা হয়।

আরও  পড়ুন,সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পুলিশ সূত্রে জানা যায়, মাদকসেবী হিসেবে গ্রেফতার ব্যক্তিরা হলেন—ইকরামুল হক (৪৫), শাহ পরান (৩৮) ও মোঃ মিন্টু আহাম্মেদ শুভ ওরফে মিন্টু মিয়া (৪২)।মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে আশিকুল ইসলাম আশিক (২৭), আকতার হোসেন বাবু (৪৪) ও মোঃ রাসেল (৩৭)কে। হত্যা মামলায় গ্রেফতার দুজন হলেন মোঃ আমির হোসেন (৫৮) ও শাহিনুর ইসলাম (৩০)।এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিয়া উদ্দিন ভূইয়া জীবন (৫৫) এবং ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে দেওয়ান আরজু (৫৫)কে গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোনারগাঁ থানা পুলিশ জানায়, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : বিশেষ অভিযান অপরাধ দমন বিভিন্ন মামলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অপরাধ দমনে সোনারগাঁ পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১০

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারদের মধ্যে মাদক মামলায় ৩ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১ জন, হত্যা মামলায় ২ জন এবং মাদকসেবী হিসেবে ৩ জন রয়েছেন। অভিযানে ১ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনা বাস্তবায়ন করা হয়।

আরও  পড়ুন,সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পুলিশ সূত্রে জানা যায়, মাদকসেবী হিসেবে গ্রেফতার ব্যক্তিরা হলেন—ইকরামুল হক (৪৫), শাহ পরান (৩৮) ও মোঃ মিন্টু আহাম্মেদ শুভ ওরফে মিন্টু মিয়া (৪২)।মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে আশিকুল ইসলাম আশিক (২৭), আকতার হোসেন বাবু (৪৪) ও মোঃ রাসেল (৩৭)কে। হত্যা মামলায় গ্রেফতার দুজন হলেন মোঃ আমির হোসেন (৫৮) ও শাহিনুর ইসলাম (৩০)।এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিয়া উদ্দিন ভূইয়া জীবন (৫৫) এবং ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে দেওয়ান আরজু (৫৫)কে গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোনারগাঁ থানা পুলিশ জানায়, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x