চট্টগ্রামের নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে নগরের কোতোয়ালী থানার নিউমার্কেট বি ব্লকের তৃতীয় তলায় একটি কাপড়ের গুদামে আগুন লাগে।আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে নিউমার্কেট এলাকায় আতঙ্ক তৈরি হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।প্রায় ৪০ মিনিটের চেষ্টায় সকাল ১০টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন, সাতক্ষীরায় পুলিশের সদর সার্কেল বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, খবর পেয়ে নন্দনকানন স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্টরা কাজ করছেন।
বিষয় : নিউমার্কেট ফায়ার সার্ভিস গুদামে আগুন

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামের নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে নগরের কোতোয়ালী থানার নিউমার্কেট বি ব্লকের তৃতীয় তলায় একটি কাপড়ের গুদামে আগুন লাগে।আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে নিউমার্কেট এলাকায় আতঙ্ক তৈরি হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।প্রায় ৪০ মিনিটের চেষ্টায় সকাল ১০টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন, সাতক্ষীরায় পুলিশের সদর সার্কেল বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, খবর পেয়ে নন্দনকানন স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

আপনার মতামত লিখুন