দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

১০ লাখ ডলার সহায়তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ নেপালের প্রধানমন্ত্রীর

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ১০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।সম্প্রতি পাঠানো এক কূটনৈতিক চিঠিতে বাংলাদেশের সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী। চিঠিতে তিনি ২৬ আগস্টের ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ঘরবাড়ি অবকাঠামো ও জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন।বালেন্দ্র শাহ বলেন, বাংলাদেশের দেওয়া এই আর্থিক সহায়তা নেপালের চলমান ত্রাণ ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও  পড়ুন, বলেশ্বর নদীতে চারজনকে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে মেজর সাব্বিরের সাক্ষ্য

 দুর্যোগ কাটিয়ে ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসন এবং তাদের জীবন পুনর্গঠনে এই সহায়তা কাজে আসবে বলেও তিনি উল্লেখ করেন।চিঠিতে বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণের বিষয়েও কৃতজ্ঞতা জানান নেপালের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের গভীর সহমর্মিতা ও সংহতির প্রকাশ।এর আগে ৩ সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দেয় বাংলাদেশ সরকার। সহায়তাটি ত্রাণ উদ্ধার ও মানবিক কার্যক্রমে ব্যবহারের জন্য দেওয়া হয়।

বিষয় : সহায়তা নেপাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

১০ লাখ ডলার সহায়তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ নেপালের প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ১০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।সম্প্রতি পাঠানো এক কূটনৈতিক চিঠিতে বাংলাদেশের সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী। চিঠিতে তিনি ২৬ আগস্টের ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ঘরবাড়ি অবকাঠামো ও জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন।বালেন্দ্র শাহ বলেন, বাংলাদেশের দেওয়া এই আর্থিক সহায়তা নেপালের চলমান ত্রাণ ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও  পড়ুন, বলেশ্বর নদীতে চারজনকে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে মেজর সাব্বিরের সাক্ষ্য

 দুর্যোগ কাটিয়ে ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসন এবং তাদের জীবন পুনর্গঠনে এই সহায়তা কাজে আসবে বলেও তিনি উল্লেখ করেন।চিঠিতে বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণের বিষয়েও কৃতজ্ঞতা জানান নেপালের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের গভীর সহমর্মিতা ও সংহতির প্রকাশ।এর আগে ৩ সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দেয় বাংলাদেশ সরকার। সহায়তাটি ত্রাণ উদ্ধার ও মানবিক কার্যক্রমে ব্যবহারের জন্য দেওয়া হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x