দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনি ব্যয়ে প্রার্থীর সঙ্গে এজেন্টের ব্যাংক হিসাবও দিতে হবে

নির্বাচনি ব্যয়ের তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি প্রার্থীর নিয়োজিত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব নম্বর অন্তর্ভুক্ত করার বিধান করেছে নির্বাচন কমিশন।বুধবার ১৬ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ সংশোধনের বিষয়টি জানানো হয়। এর আগে ১৫ সেপ্টেম্বরও সংশোধিত বিধিমালা নিয়ে প্রজ্ঞাপন জারি করে কমিশন।সংশোধিত বিধান অনুযায়ী মনোনয়নপত্রের ফরম-১-এ নির্বাচনি ব্যয় নির্বাহের ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্যের সঙ্গে প্রার্থী অথবা প্রার্থীর নিয়োজিত নির্বাচনি এজেন্টের হিসাব নম্বর উল্লেখ করতে হবে।একই সঙ্গে প্রার্থীর হলফনামার কয়েকটি বিধানেও পরিবর্তন আনা হয়েছে। হলফনামার সংযুক্তি-১-এর বিশেষ দ্রষ্টব্য অংশে আগে যে তথ্য সংযুক্ত করা বাধ্যতামূলক ছিল তা এখন ঐচ্ছিক হিসেবে বিবেচিত হবে।

আরও  পড়ুন, বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোটের সম্ভাব্য তারিখ

এ ছাড়া হলফনামায় ‘অভিযুক্ত’ শব্দটির ব্যাখ্যাও যুক্ত করা হয়েছে। সংশোধিত বিধানে বলা হয়েছে আদালত কর্তৃক যার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে তাকেই অভিযুক্ত হিসেবে বিবেচনা করা হবে।প্রার্থীর হলফনামায় স্বামী বা স্ত্রী সন্তান ও নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়ার বিষয়টিও ঐচ্ছিক করা হয়েছে।এদিকে নির্বাচনি প্রতীকের তালিকাতেও নতুন বিধান যুক্ত হয়েছে। গেজেটে মোট ১২০টি নির্বাচনি প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৬৫ নম্বর প্রতীক হিসেবে নৌকাকে স্থগিত দেখানো হয়েছে।সংশোধিত বিধান অনুযায়ী স্থগিত প্রতীক বাদ দিয়ে তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতা সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া যাবে।

বিষয় : এজেন্টের ব্যাংক হিসাব নির্বাচনি ব্যয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনি ব্যয়ে প্রার্থীর সঙ্গে এজেন্টের ব্যাংক হিসাবও দিতে হবে

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাচনি ব্যয়ের তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি প্রার্থীর নিয়োজিত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব নম্বর অন্তর্ভুক্ত করার বিধান করেছে নির্বাচন কমিশন।বুধবার ১৬ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ সংশোধনের বিষয়টি জানানো হয়। এর আগে ১৫ সেপ্টেম্বরও সংশোধিত বিধিমালা নিয়ে প্রজ্ঞাপন জারি করে কমিশন।সংশোধিত বিধান অনুযায়ী মনোনয়নপত্রের ফরম-১-এ নির্বাচনি ব্যয় নির্বাহের ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্যের সঙ্গে প্রার্থী অথবা প্রার্থীর নিয়োজিত নির্বাচনি এজেন্টের হিসাব নম্বর উল্লেখ করতে হবে।একই সঙ্গে প্রার্থীর হলফনামার কয়েকটি বিধানেও পরিবর্তন আনা হয়েছে। হলফনামার সংযুক্তি-১-এর বিশেষ দ্রষ্টব্য অংশে আগে যে তথ্য সংযুক্ত করা বাধ্যতামূলক ছিল তা এখন ঐচ্ছিক হিসেবে বিবেচিত হবে।

আরও  পড়ুন, বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোটের সম্ভাব্য তারিখ

এ ছাড়া হলফনামায় ‘অভিযুক্ত’ শব্দটির ব্যাখ্যাও যুক্ত করা হয়েছে। সংশোধিত বিধানে বলা হয়েছে আদালত কর্তৃক যার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে তাকেই অভিযুক্ত হিসেবে বিবেচনা করা হবে।প্রার্থীর হলফনামায় স্বামী বা স্ত্রী সন্তান ও নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়ার বিষয়টিও ঐচ্ছিক করা হয়েছে।এদিকে নির্বাচনি প্রতীকের তালিকাতেও নতুন বিধান যুক্ত হয়েছে। গেজেটে মোট ১২০টি নির্বাচনি প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৬৫ নম্বর প্রতীক হিসেবে নৌকাকে স্থগিত দেখানো হয়েছে।সংশোধিত বিধান অনুযায়ী স্থগিত প্রতীক বাদ দিয়ে তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতা সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া যাবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x