দেশের মানুষের ভালো অর্জনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে বৃহস্পতিবার এ কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কিছু অর্জন করলে সরকার রাষ্ট্রের অবস্থান থেকে সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে।আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তারা যে পুরস্কার অর্জন করে দেশে ফিরেছেন তা শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়। তার মতে, এটি বাংলাদেশের মুসলমানদেরও অর্জন।ভবিষ্যতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাসহ এ ধরনের আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিদের অংশগ্রহণে সরকারের সহযোগিতা প্রয়োজন হলে তা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন, বাংলাদেশের ছেলে-মেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের পাশাপাশি দেশের মানুষের জন্য সম্মান ও গৌরব বয়ে আনুক।
আরও পড়ুন, নির্বাচনি ব্যয়ে প্রার্থীর সঙ্গে এজেন্টের ব্যাংক হিসাবও দিতে হবে
প্রধানমন্ত্রী আরও বলেন, সবার সহযোগিতা নিয়ে দেশের জন্য ভালো পরিবর্তন করতে চায় সরকার। একই সঙ্গে সবাইকে নিয়ে একসঙ্গে চলার কথাও জানান তিনি।সৌদি আরবে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের কয়েকজন হাফেজ বিভিন্ন বিভাগে সাফল্য অর্জন করেন।হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন। হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী ৩০ পারা হিফজ তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় হন।এ ছাড়া হাফেজা রাবেতা বিনতে রমজান ১৫ পারা এবং হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ ৩০ পারা হিফজ তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।
বিষয় : হাফেজদ গৌরব রাষ্ট্রীয়ভাব

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন