দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে সিলিন্ডারের আগুনে পুড়ল ৩৮ ঘর ক্ষতি প্রায় কোটি টাকা

সিলিন্ডারের আগুনে পুড়ল ৩৮ ঘর ক্ষতি প্রায় কোটি টাকা

গাজীপুর সদর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় ৩৮টি ঘর। আগুনে ঘরের আসবাবপত্রসহ অধিকাংশ মালামাল পুড়ে গেছে।শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বানিয়াচালা মধ্যপাড়া এলাকায় জাহাঙ্গীর হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, কারখানার ছুটি শেষে ভাড়াটিয়ারা বাড়িতে ফিরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় একটি ঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। একপর্যায়ে প্রায় ৩৮টি ঘর আগুনে পুড়ে যায়।

আরও  পড়ুন, কালকিনিতে সাবেক চেয়ারম্যানের বাড়িতে আগুন ঘরে আটকে মিলন সরদার আহত

 আগুনে ঘরের আসবাবপত্রসহ অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে রাত ১১টা ২০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।বাড়ির মালিকের দাবি, অগ্নিকাণ্ডে সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত ও যাচাই শেষে নিশ্চিত হওয়া যাবে।ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

বিষয় : ভয়াবহ সিলিন্ডারের আগুনে অধিকাংশ মালামাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে সিলিন্ডারের আগুনে পুড়ল ৩৮ ঘর ক্ষতি প্রায় কোটি টাকা

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাজীপুর সদর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় ৩৮টি ঘর। আগুনে ঘরের আসবাবপত্রসহ অধিকাংশ মালামাল পুড়ে গেছে।শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বানিয়াচালা মধ্যপাড়া এলাকায় জাহাঙ্গীর হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, কারখানার ছুটি শেষে ভাড়াটিয়ারা বাড়িতে ফিরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় একটি ঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। একপর্যায়ে প্রায় ৩৮টি ঘর আগুনে পুড়ে যায়।

আরও  পড়ুন, কালকিনিতে সাবেক চেয়ারম্যানের বাড়িতে আগুন ঘরে আটকে মিলন সরদার আহত

 আগুনে ঘরের আসবাবপত্রসহ অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে রাত ১১টা ২০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।বাড়ির মালিকের দাবি, অগ্নিকাণ্ডে সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত ও যাচাই শেষে নিশ্চিত হওয়া যাবে।ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x