গাজীপুর সদর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় ৩৮টি ঘর। আগুনে ঘরের আসবাবপত্রসহ অধিকাংশ মালামাল পুড়ে গেছে।শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বানিয়াচালা মধ্যপাড়া এলাকায় জাহাঙ্গীর হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, কারখানার ছুটি শেষে ভাড়াটিয়ারা বাড়িতে ফিরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় একটি ঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। একপর্যায়ে প্রায় ৩৮টি ঘর আগুনে পুড়ে যায়।আরও পড়ুন, কালকিনিতে সাবেক চেয়ারম্যানের বাড়িতে আগুন ঘরে আটকে মিলন সরদার আহত আগুনে ঘরের আসবাবপত্রসহ অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে রাত ১১টা ২০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।বাড়ির মালিকের দাবি, অগ্নিকাণ্ডে সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত ও যাচাই শেষে নিশ্চিত হওয়া যাবে।ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।