দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত-২০

জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ

জামালপুরের সরিষাবাড়ীতে জমি বিক্রি, নামজারি ও জমা খারিজ বাতিলের আবেদনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৭ সেপ্টেম্বর ভাটারা ইউনিয়নের চর হরিপুর (নয়াপাড়া) জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, চর হরিপুর গ্রামের রমিজল ও মোয়াজ্জেম হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। রঞ্জু মিয়ার জমি বিক্রি এবং মোয়াজ্জেম হোসেনের নামজারি ও জমা খারিজ বাতিলের আবেদনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগে সংঘর্ষ বাধে।

আরও  পড়ুন, সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে

এতে রমিজল, সোহাগ, মহর আলী, ছাইদর, মোখলেছুর রহমান, সবুজ, শাহালী, হায়দর আলী, জিহাদ, সুফিয়া, সিফাত, হৃদয় ও সোনালী বেগমসহ কয়েকজন আহত হন। সংঘর্ষ থামাতে গিয়ে বাবলু, রেবা, হাবিজল ও আলতাফুর রহমানও আহত হয়েছেন বলে জানা গেছে।আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় রমিজল বাদী হয়ে মোয়াজ্জেম হোসেনকে প্রধান বিবাদী করে ১৩ জনের নাম উল্লেখ এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “এক পক্ষের একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিষয় : আহত জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত-২০

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের সরিষাবাড়ীতে জমি বিক্রি, নামজারি ও জমা খারিজ বাতিলের আবেদনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৭ সেপ্টেম্বর ভাটারা ইউনিয়নের চর হরিপুর (নয়াপাড়া) জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, চর হরিপুর গ্রামের রমিজল ও মোয়াজ্জেম হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। রঞ্জু মিয়ার জমি বিক্রি এবং মোয়াজ্জেম হোসেনের নামজারি ও জমা খারিজ বাতিলের আবেদনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগে সংঘর্ষ বাধে।

আরও  পড়ুন, সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে

এতে রমিজল, সোহাগ, মহর আলী, ছাইদর, মোখলেছুর রহমান, সবুজ, শাহালী, হায়দর আলী, জিহাদ, সুফিয়া, সিফাত, হৃদয় ও সোনালী বেগমসহ কয়েকজন আহত হন। সংঘর্ষ থামাতে গিয়ে বাবলু, রেবা, হাবিজল ও আলতাফুর রহমানও আহত হয়েছেন বলে জানা গেছে।আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় রমিজল বাদী হয়ে মোয়াজ্জেম হোসেনকে প্রধান বিবাদী করে ১৩ জনের নাম উল্লেখ এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “এক পক্ষের একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x