জমি বিরোধে ছেলে মায়ের বসতঘরে আগুন
নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের মোজামের মোড় এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ছেলে মায়ের বসতঘরে আগুন ধরিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যার পর ঘটে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নুর আলমের বোনদের সঙ্গে জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। আরো পড়ুন , কালবৈশাখীর ঝড়ে প্রাণ গেল বৃদ্ধের ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যুবিকেলে এই বিরোধ চরম আকার ধারণ করলে ক্ষিপ্ত হয়ে নুর আলম মায়ের বসতঘরে আগুন ধরিয়ে দেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসতঘরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।এ ঘটনায় নুর আলম পলাতক রয়েছেন। স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।