দৈনিক সংবাদ দিগন্ত

হাঁস নিয়ে বিরোধে সংঘর্ষ, বাগেরহাটে বৃদ্ধ নিহত; ছেলে আহত

বাগেরহাটের কচুয়ায় গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বেদার মল্লিক নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে কাইয়ুম আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।শনিবার রাত ১০টার দিকে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ভান্ডারখোলা এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, পাশের বাড়ির এক নারীর গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে বেদার মল্লিকের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।নিহতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী রমজান, তাঁর স্ত্রী লামিয়া, বাবা-মা ও ছেলে লাঠি এবং দরজার ডাসা দিয়ে বেদার মল্লিক,আরও  পড়ুন, রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে সাবেক শিক্ষকসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার তাঁর স্ত্রী হালিমা, ছেলে কাইয়ুম ও পুত্রবধূ সুমিকে মারধর করেন।এতে বেদার মল্লিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আহত কাইয়ুম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের আরও দুজন সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।পুলিশ জানিয়েছে, ঘটনায় রমজান, তাঁর স্ত্রী লামিয়া ও মা ফাতেমাকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ মামুন জানান, গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে বেদার মল্লিক নিহত ও তাঁর ছেলে আহত হয়েছেন। কয়েকজনকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করা হচ্ছে।তবে হামলার অভিযোগের বিষয়ে অপর পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

হাঁস নিয়ে বিরোধে সংঘর্ষ, বাগেরহাটে বৃদ্ধ নিহত; ছেলে আহত