টাঙ্গাইলের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘সেতু’-র পরিচালক (কার্যক্রম) জুলফিকার চৌধুরী এবং সহকারী পরিচালক (প্রশিক্ষণ) খন্দকার রাইসুল ইসলাম লালনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, আপত্তিকর ও অশালীন আচরণ এবং যৌন হয়রানির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ওই প্রতিষ্ঠানেরই এক জ্যেষ্ঠ নারী কর্মী এদের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী টাঙ্গাইল সদর থানায় একটি মৌখিক অভিযোগ দায়ের করেছেন।সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সংস্থাটির কিছু কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে পদোন্নতি ও চাকরির বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে নারী কর্মীদের সাথে অনৈতিক আচরণ করে আসছেন। সম্প্রতি প্রতিষ্ঠানের এক জ্যেষ্ঠ নারী কর্মকর্তা এদের অনৈতিক প্রস্তাব ও অশালীন ইঙ্গিতের তীব্র প্রতিবাদ জানালে বিষয়টি প্রকাশ্যে আসে।
আরও পড়ুন, রাজস্ব ফাঁকির অভিযোগে কালিয়াকৈরে অভিযান, উদ্ধার নকল সিগারেট ও তামাক
ঘটনা জানাজানি হওয়ার পর প্রতিষ্ঠানটির সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা তীব্র নিন্দা জানিয়ে বলেন, "প্রতিষ্ঠানের শীর্ষ পদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যদি এ ধরনের নেক্কারজনক ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েন, তবে সমাজসেবামূলক এই সংস্থার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়। আমরা কর্মরত সাধারণ কর্মচারীরাও সামাজিকভাবে লজ্জিত হচ্ছি।"তারা আরও জানান, এই ঘটনার একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্ত কর্মকর্তাদের অবিলম্বে পদ থেকে বহিষ্কার এবং আইনগত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় ভুক্তভোগী নারী মৌখিক অভিযোগ দিলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
বিষয় : অভিযোগ যৌন হয়রানি শীর্ষ কর্মকর্তা

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন