দৈনিক সংবাদ দিগন্ত

নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ টাঙ্গাইলের ‘সেতু’ এনজিওর দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে

টাঙ্গাইলের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘সেতু’-র পরিচালক (কার্যক্রম) জুলফিকার চৌধুরী এবং সহকারী পরিচালক (প্রশিক্ষণ) খন্দকার রাইসুল ইসলাম লালনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, আপত্তিকর ও অশালীন আচরণ এবং যৌন হয়রানির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ওই প্রতিষ্ঠানেরই এক জ্যেষ্ঠ নারী কর্মী এদের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী টাঙ্গাইল সদর থানায় একটি মৌখিক অভিযোগ দায়ের করেছেন।​সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সংস্থাটির কিছু কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে পদোন্নতি ও চাকরির বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে নারী কর্মীদের সাথে অনৈতিক আচরণ করে আসছেন। সম্প্রতি প্রতিষ্ঠানের এক জ্যেষ্ঠ নারী কর্মকর্তা এদের অনৈতিক প্রস্তাব ও অশালীন ইঙ্গিতের তীব্র প্রতিবাদ জানালে বিষয়টি প্রকাশ্যে আসে।আরও  পড়ুন, রাজস্ব ফাঁকির অভিযোগে কালিয়াকৈরে অভিযান, উদ্ধার নকল সিগারেট ও তামাক​ঘটনা জানাজানি হওয়ার পর প্রতিষ্ঠানটির সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা তীব্র নিন্দা জানিয়ে বলেন, "প্রতিষ্ঠানের শীর্ষ পদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যদি এ ধরনের নেক্কারজনক ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েন, তবে সমাজসেবামূলক এই সংস্থার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়। আমরা কর্মরত সাধারণ কর্মচারীরাও সামাজিকভাবে লজ্জিত হচ্ছি।"​তারা আরও জানান, এই ঘটনার একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্ত কর্মকর্তাদের অবিলম্বে পদ থেকে বহিষ্কার এবং আইনগত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।​এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় ভুক্তভোগী নারী মৌখিক অভিযোগ দিলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ টাঙ্গাইলের ‘সেতু’ এনজিওর দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে