দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

রাজবাড়ী-ফরিদপুরে বাস চলাচল বন্ধ চরম ভোগান্তিতে যাত্রীরা

রাজবাড়ী-ফরিদপুরে বাস চলাচল বন্ধ

গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলে বাধাকে কেন্দ্র করে রাজবাড়ী-ফরিদপুর এবং দৌলতদিয়া-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুই জেলার হাজারো যাত্রী।বুধবার সকাল থেকে দুই রুটে বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী, ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা বাধ্য হয়ে মাহিন্দ্রা, ইজিবাইক ও থ্রি-হুইলারে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছেন।রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের অভিযোগ, ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনকে রাজবাড়ী রুটে চারটি ট্রিপ পরিচালনার অনুমতি দেওয়া হলেও তারা নিয়ম না মেনে প্রতিদিন ২০ থেকে ২৫টি ট্রিপ চালাচ্ছে। অন্যদিকে রাজবাড়ীর পরিবহনগুলো ফরিদপুর রুটে সমান সুযোগ পাচ্ছে না বলেও অভিযোগ তাদের।

আরও  পড়ন, শ্রীপুরে গভীর গজারি বনে পুলিশের অভিযান: ৯ ড্রাম চোলাই মদসহ আটক ৩

এর মধ্যে মঙ্গলবার রাতে ফরিদপুরের কোমরপুর এলাকায় রাজবাড়ীর রেখা পরিবহনের একটি বাস আটকে কর্মচারীদের মারধর, টাকা ছিনতাই ও বাস ভাঙচুরের অভিযোগ ওঠে।এ ছাড়া বুধবার ফরিদপুরে একতা পরিবহনের এক কর্মচারীকে লাঞ্ছিত করে যাত্রী নামিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন, সমস্যা সমাধানে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদেরও জানানো হয়েছে।এদিকে রাজবাড়ী ও ফরিদপুরের জেলা প্রশাসক জানিয়েছেন, যাত্রীদের ভোগান্তি নিরসন এবং দ্রুত বাস চলাচল স্বাভাবিক করতে দুই জেলার পরিবহন মালিক সমিতির সঙ্গে প্রশাসনিক আলোচনা চলছে।

বিষয় : বন্ধ ভোগান্তি বাস চলাচল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

রাজবাড়ী-ফরিদপুরে বাস চলাচল বন্ধ চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলে বাধাকে কেন্দ্র করে রাজবাড়ী-ফরিদপুর এবং দৌলতদিয়া-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুই জেলার হাজারো যাত্রী।বুধবার সকাল থেকে দুই রুটে বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী, ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা বাধ্য হয়ে মাহিন্দ্রা, ইজিবাইক ও থ্রি-হুইলারে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছেন।রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের অভিযোগ, ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনকে রাজবাড়ী রুটে চারটি ট্রিপ পরিচালনার অনুমতি দেওয়া হলেও তারা নিয়ম না মেনে প্রতিদিন ২০ থেকে ২৫টি ট্রিপ চালাচ্ছে। অন্যদিকে রাজবাড়ীর পরিবহনগুলো ফরিদপুর রুটে সমান সুযোগ পাচ্ছে না বলেও অভিযোগ তাদের।

আরও  পড়ন, শ্রীপুরে গভীর গজারি বনে পুলিশের অভিযান: ৯ ড্রাম চোলাই মদসহ আটক ৩

এর মধ্যে মঙ্গলবার রাতে ফরিদপুরের কোমরপুর এলাকায় রাজবাড়ীর রেখা পরিবহনের একটি বাস আটকে কর্মচারীদের মারধর, টাকা ছিনতাই ও বাস ভাঙচুরের অভিযোগ ওঠে।এ ছাড়া বুধবার ফরিদপুরে একতা পরিবহনের এক কর্মচারীকে লাঞ্ছিত করে যাত্রী নামিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন, সমস্যা সমাধানে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদেরও জানানো হয়েছে।এদিকে রাজবাড়ী ও ফরিদপুরের জেলা প্রশাসক জানিয়েছেন, যাত্রীদের ভোগান্তি নিরসন এবং দ্রুত বাস চলাচল স্বাভাবিক করতে দুই জেলার পরিবহন মালিক সমিতির সঙ্গে প্রশাসনিক আলোচনা চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত