রাজশাহীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবঘোষিত কমিটি ঘিরে সৃষ্ট বিরোধের জেরে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে সারাদেশের সঙ্গে বাস চলাচল।সোমবার সকাল থেকে নতুন কমিটির প্রতি অনাস্থা জানিয়ে সব রুটে বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। জরুরি প্রয়োজনে অনেকেই বিকল্প যানবাহনের আশ্রয় নিতে বাধ্য হন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরে শ্রমিক নেতা ও বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে জেলা প্রশাসনের মধ্যস্থতায় নবঘোষিত ২১ সদস্যের কমিটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় শ্রমিক ফেডারেশন।আরও পড়ুন ,চট্টগ্রামে সংঘাতের আশঙ্কায় দিনভর উত্তেজনার পর নিষেধাজ্ঞা প্রত্যাহাররাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, ঈদের পর পূর্ণাঙ্গ নির্বাচনের আশ্বাসে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। রাত ৯টা থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের বাসের টিকিট বিক্রি শুরু হয়েছে।যদিও রাতে সীমিত আকারে বাস চলেছে, তবে মঙ্গলবার সকাল থেকে সব রুটে স্বাভাবিকভাবে বাস চলাচল করবে বলে জানিয়েছে শ্রমিক ইউনিয়ন।এর আগে কেন্দ্রীয়ভাবে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটিকে প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে শ্রমিকদের একটি অংশ।আরও পড়ুন,মাদারগঞ্জে মফস্বল সাংবাদিক সোসাইটির পূর্ণাঙ্গ কমিটির উদ্বোধন