দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব, রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।মঙ্গলবার সকাল থেকে রাজশাহীর নওদাপাড়া ও শিরোইল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। শ্রমিকদের কর্মবিরতির কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম জানান, নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করেই এ সংকটের সৃষ্টি হয়েছে।সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন, বাস মালিক সমিতি ও শ্রমিক নেতাদের বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির প্রতিনিধি রাখার প্রস্তাব ঘিরে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোল হয়।

আরও  পড়ুন, উজানের ঢলে ফেনীতে বাড়ছে মুহুরী নদীর পানি

 পরে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।এরপর শ্রমিকদের একটি অংশ শিরোইল বাস টার্মিনালে গিয়ে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।এদিকে বাস কাউন্টারগুলো খোলা থাকলেও কোনো বাস ছেড়ে না যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন যাত্রীরা।শ্রমিক নেতা এরশাদ আলী পল্টু জানিয়েছেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।আলোচনার মাধ্যমে দ্রুত সংকটের সমাধান না হলে রাজশাহী অঞ্চলের সড়ক যোগাযোগে আরও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : বন্ধ বাস চলাচল বিরোধের জেরে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব, রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।মঙ্গলবার সকাল থেকে রাজশাহীর নওদাপাড়া ও শিরোইল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। শ্রমিকদের কর্মবিরতির কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম জানান, নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করেই এ সংকটের সৃষ্টি হয়েছে।সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন, বাস মালিক সমিতি ও শ্রমিক নেতাদের বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির প্রতিনিধি রাখার প্রস্তাব ঘিরে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোল হয়।

আরও  পড়ুন, উজানের ঢলে ফেনীতে বাড়ছে মুহুরী নদীর পানি

 পরে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।এরপর শ্রমিকদের একটি অংশ শিরোইল বাস টার্মিনালে গিয়ে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।এদিকে বাস কাউন্টারগুলো খোলা থাকলেও কোনো বাস ছেড়ে না যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন যাত্রীরা।শ্রমিক নেতা এরশাদ আলী পল্টু জানিয়েছেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।আলোচনার মাধ্যমে দ্রুত সংকটের সমাধান না হলে রাজশাহী অঞ্চলের সড়ক যোগাযোগে আরও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত