টানা বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে খুব অল্প সময়ের মধ্যেই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।সোমবার বিকেল ৫টায় মুহুরী নদীর পানির স্তর রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪৫ মিটার। যা বিপৎসীমার মাত্র ১ দশমিক ১০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীটির বিপৎসীমা ১২ দশমিক ৫৫ মিটার।নদীর পানি দ্রুত বাড়তে থাকায় তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে উদ্বেগ। স্থানীয়রা বলছেন, প্রতিবছর বর্ষা মৌসুমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন তাদের জন্য নিয়মিত দুর্ভোগ হয়ে দাঁড়ায়। তাই আগেভাগেই ঝুঁকিপূর্ণ বাঁধ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
আরো পড়ুন , দুর্যোগে শুধু নিরাপত্তায় সীমাবদ্ধ নয় ত্রাণ নিয়েও মাঠে সিএমপি
এদিকে ফেনী আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামী সময়ে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সোমবার সকাল ৬টায় নদীর পানির স্তর ছিল ৯ দশমিক ৩৫ মিটার। মাত্র ১১ ঘণ্টার ব্যবধানে বিকেল ৫টায় তা বেড়ে ১১ দশমিক ৪৫ মিটারে পৌঁছেছে। পানি বিপৎসীমা অতিক্রম করলে নতুন করে বাঁধের একাধিক ঝুঁকিপূর্ণ স্থান তৈরি হতে পারে। তবে পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন