দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬

দুর্যোগে শুধু নিরাপত্তায় সীমাবদ্ধ নয় ত্রাণ নিয়েও মাঠে সিএমপি

টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রাম মহানগরের মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। দুর্যোগের মুখে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া এবং বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে পড়া মোট ৭০০ পরিবারের মধ্যে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে সংস্থাটি।সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর নির্দেশনায় ১২ ও ১৩ জুলাই মহানগরের একাধিক থানা এলাকার আশ্রয়কেন্দ্র ও দুর্গত জনপদে এ মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। পুলিশ কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ তুলে দেন।সিএমপি সূত্র জানায়, ১২ জুলাই রাত ৮টা ১৫ মিনিটে আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৯৫টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন এবং আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান।একই দিন রাত ৮টায় খুলশী থানার পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন ডা. শহীদ মকবুল আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে থাকা ১৮৪টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ এবং খুলশী থানার ওসি মোজাম্মেল হক।

আরও  পড়ুন, টানাবর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের ঢলে আখাউড়া নিম্নাঞ্চল প্লাবিত

রাত ৭টা ৪৫ মিনিটে পাঁচলাইশ থানার হোসেন আহম্মদ চৌধুরী সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্রে অবস্থানরত আরও ৮টি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়। সেখানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ ও পাঁচলাইশ থানার ওসি মো. জাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।১৩ জুলাই দুপুর ১২টায় বায়েজিদ বোস্তামী থানার হাজিপাড়া আব্দুল মোনায়েম হাইস্কুল আশ্রয়কেন্দ্রে থাকা ১৩টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ এবং বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আব্দুল করিম।এদিন দুপুর ১২টা ৪৫ মিনিটে চান্দগাঁও থানার শমসেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালামিয়া পুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ২০০ পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন, পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার বিধান আবিদ এবং চান্দগাঁও থানার ওসি মো. জসিম উদ্দিন।একই সময়ে ইপিজেড থানার বিভিন্ন জলাবদ্ধতাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত আরও ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।দুর্যোগের সময় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে মানবিক দায়িত্বের অংশ হিসেবে দেখছে সিএমপি। নগরীর জলাবদ্ধতাপীড়িত মানুষের নিরাপত্তা, উদ্ধার ও জরুরি সহায়তায় পুলিশ সদস্যদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিষয় : নিরাপত্তা মেট্রোপলিটন পুলিশ- মাঠে সিএমপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

দুর্যোগে শুধু নিরাপত্তায় সীমাবদ্ধ নয় ত্রাণ নিয়েও মাঠে সিএমপি

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত