দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

আখাউড়ায় ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ

৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মমতাজ (৬০) নামে এক বৃদ্ধা ভিক্ষুক ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানা গেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি আখাউড়া উপজেলার ছতুরা শরীফ এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে রিয়াজ আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধার বাড়ি ময়মনসিংহ এলাকায়। তবে প্রায় ২০ বছর ধরে তিনি আখাউড়া উপজেলার ছতুরা শরীফ এলাকায় একটি বাড়িতে বসবাস করছিলেন। প্রতিদিন ভোরে ভিক্ষার উদ্দেশ্যে তিনি উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন।

 ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান ও নার্সদের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : ভিক্ষুককে ধর্ষণ চিকিৎসা পরীক্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

আখাউড়ায় ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মমতাজ (৬০) নামে এক বৃদ্ধা ভিক্ষুক ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানা গেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি আখাউড়া উপজেলার ছতুরা শরীফ এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে রিয়াজ আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধার বাড়ি ময়মনসিংহ এলাকায়। তবে প্রায় ২০ বছর ধরে তিনি আখাউড়া উপজেলার ছতুরা শরীফ এলাকায় একটি বাড়িতে বসবাস করছিলেন। প্রতিদিন ভোরে ভিক্ষার উদ্দেশ্যে তিনি উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন।

 ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান ও নার্সদের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x