মরমি সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হচ্ছে তিন দিনব্যাপী স্মরণানুষ্ঠান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ১৯ অক্টোবর পর্যন্ত এসব আয়োজন চলবে। লালন সাঁইয়ের গান, দর্শন ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ায় লালন আখড়াবাড়ি ঘিরে ভক্ত-অনুসারী ও দর্শনার্থীদের সমাগমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও দূর-দূরান্ত থেকে আসা সাধু, বাউল ও লালনভক্তরা নিজস্ব রীতি ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করছেন এই মরমি সাধককে।আজ শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ার লালন একাডেমি চত্বরে আনুষ্ঠানিকভাবে স্মরণানুষ্ঠানের উদ্বোধন করা হবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজন ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে থাকবেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। প্রথম দিনের মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেবেন প্রাবন্ধিক ড. রশিদুন নবী।
আরও পড়ুন, দেশে ইন্টারনেট গ্রাহক ১৩ কোটি ৭৬ লাখ ছাড়িয়েছে
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আব্দুল্লাহ খান, কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী। লালন অনুসারী ও সাধক হৃদয় শাহ এবং মিস আসমা খানম স্বাগত বক্তব্য দেবেন।এদিকে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ‘লালন স্মরণানুষ্ঠান’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে লালনের সংগীত ও দর্শন তুলে ধরা হবে।উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ আগস্ট তৎকালীন অন্তর্বর্তী সরকার প্রতিবছর ১৭ অক্টোবর লালন সাঁইয়ের তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এর মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে লালন স্মরণে নতুন মাত্রা যুক্ত হয়।লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও জাতপাতের ঊর্ধ্বে মানুষের পরিচয় প্রতিষ্ঠার বাণী আজও সমাজে সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর গান ও দর্শনের চর্চার মধ্য দিয়ে মানবিক মূল্যবোধ ছড়িয়ে পড়বে—এমন প্রত্যাশা আয়োজক ও অনুসারীদের।
বিষয় : তিরোধান দিবস লালন সাঁই

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন