দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতির ঘোষণা দিয়েছে শ্রমিক ইউনিয়ন।বুধবার রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেন শ্রমিক সংগঠনের নেতারা।শ্রমিকদের কর্মবিরতির কারণে বৃহস্পতিবার সকাল থেকে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রাজধানী ঢাকাসহ দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে হঠাৎ করে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।অনেকে টার্মিনালে এসে বাস না পেয়ে বিকল্প যানবাহনে এবং বাড়তি ভাড়া দিয়ে ভেঙে ভেঙে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।শ্রমিক ইউনিয়নের নেতারা অভিযোগ করেন, বুধবার সকালে জামালপুরের নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি যাত্রীবাহী বাস আটকে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত।

আরও  পড়ুন, দুমড়েমুচড়ে যাওয়া কাভার্ড ভ্যানের ভেতর থেকে ৪ ঘণ্টা পর চালক উদ্ধার

এ সময় বাস দুটিতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি চালক ও তাদের সহকারীদের মারধর করে আহত করা হয় বলে অভিযোগ করেন তারা। শ্রমিকদের কাছে থাকা ট্রিপের নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন সংগঠনটির নেতারা।ঘটনার পর চালক ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা।জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, নান্দিনা বাজার এলাকায় দুটি বাসে ভাঙচুর ও চালক-সহকারীদের মারধরের ঘটনা ঘটেছে। এ সময় বাস থেকে টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে। ঘটনার পর শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, মহাসড়কে চালক ও শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

বিষয় : বন্ধ বাস চলাচল , দুর্ভোগে যাত্রীরা বন্ধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতির ঘোষণা দিয়েছে শ্রমিক ইউনিয়ন।বুধবার রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেন শ্রমিক সংগঠনের নেতারা।শ্রমিকদের কর্মবিরতির কারণে বৃহস্পতিবার সকাল থেকে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রাজধানী ঢাকাসহ দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে হঠাৎ করে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।অনেকে টার্মিনালে এসে বাস না পেয়ে বিকল্প যানবাহনে এবং বাড়তি ভাড়া দিয়ে ভেঙে ভেঙে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।শ্রমিক ইউনিয়নের নেতারা অভিযোগ করেন, বুধবার সকালে জামালপুরের নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি যাত্রীবাহী বাস আটকে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত।

আরও  পড়ুন, দুমড়েমুচড়ে যাওয়া কাভার্ড ভ্যানের ভেতর থেকে ৪ ঘণ্টা পর চালক উদ্ধার

এ সময় বাস দুটিতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি চালক ও তাদের সহকারীদের মারধর করে আহত করা হয় বলে অভিযোগ করেন তারা। শ্রমিকদের কাছে থাকা ট্রিপের নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন সংগঠনটির নেতারা।ঘটনার পর চালক ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা।জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, নান্দিনা বাজার এলাকায় দুটি বাসে ভাঙচুর ও চালক-সহকারীদের মারধরের ঘটনা ঘটেছে। এ সময় বাস থেকে টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে। ঘটনার পর শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, মহাসড়কে চালক ও শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত